সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা তুলতে আবেদন ৭৫ হাজার আমানতকারীর

প্রতীকী ছবি

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা তুলতে চার দিনে প্রায় ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের দাবি জানিয়েছেন আমানতকারীরা।

ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের ১ সেপ্টেম্বর থেকে রোববার পর্যন্ত চার দিনে এসব আবেদন জমা পড়ে। আজ সোমবার থেকে আবেদনকারীদের টাকা পরিশোধ শুরু করবে সম্মিলিত ইসলামী ব্যাংক।

গত বছর সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত হওয়া ব্যাংক পাঁচটি হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।

গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম সহজ করতে রোববার বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে। গ্রাহকদের টাকা উত্তোলনের চাহিদা মেটানো এবং ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দিয়ে আসছে।

বাংলাদেশ ব্যাংক গত ২৫ আগস্ট ঘোষণা দেয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের ক্ষেত্রে কোনো ‘হেয়ারকাট’ বা আমানতের অংশবিশেষ বাদ দেওয়ার ব্যবস্থা থাকবে না। একই সঙ্গে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন বলে জানানো হয়।

এরপর ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু করে ব্যাংকটি। রোববার পর্যন্ত এ কার্যক্রম চলে।

ব্যাংক কর্মকর্তারা জানান, নির্ধারিত নিয়ম মেনেই গ্রাহকদের কাছ থেকে আমানত ফেরতের আবেদন নেওয়া হয়েছে। এজন্য গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে আবেদন জমা দিতে হয়েছে।

আবেদন যাচাই-বাছাই শেষে গ্রাহকদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূত হওয়া ব্যাংকগুলোর আমানতকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই এই অর্থ ফেরত দেওয়ার উদ্যোগের অন্যতম লক্ষ্য। ধাপে ধাপে আমানতকারীদের পুরো অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

স্কাই টাইমস/ এএ/ ০৭ সেপ্টেম্বর 

বিষয় : সম্মিলিত ইসলামি ব্যাংক

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা তুলতে আবেদন ৭৫ হাজার আমানতকারীর

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x