সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জাতীয়

ছাত্রদল ছাড়া সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন করলো বাকি ছাত্রসংগঠন

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দশম বৈঠক বর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হলেও তারা এতে অংশ নেননি।জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সংবিধানের আংশিক সংশোধনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেন তারা।ডাকসুর জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা এস এম ফরহাদের অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধানের আংশিক সংশোধনের উদ্যোগ জনগণের ম্যান্ডেটকে উপহাস করার শামিল। তার মতে, জনগণের প্রত্যক্ষ ভোটে অনুমোদিত সংস্কারের ম্যান্ডেট বাস্তবায়ন না করে পুরোনো সাংবিধানিক কাঠামো বহাল রাখার চেষ্টা চলছে।অন্যদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার। কয়েকটি অনুচ্ছেদ সংশোধনই জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল না। সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়। সংসদীয় সংশোধনীর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলেও তিনি মনে করেন।ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থানসংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও আপত্তি জানিয়েছেন। এর আগে ২৮ অক্টোবর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ কমিটির মতবিনিময় সভা বর্জনের ঘোষণা দেন। তার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির নামে গণভোটে জনগণের ম্যান্ডেটের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।অন্যদিকে ছাত্রশক্তির পক্ষ থেকে এই বৈঠক নিয়ে পৃথক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি। কিন্তু ছাত্রশক্তি বৈঠকে অংশগ্রহণ করেনি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থানসংবিধান সংশোধন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে আগেই বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।দলটির সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুমের বক্তব্য অনুযায়ী, জুলাই সনদ ও সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোটের সিদ্ধান্তের ভিত্তিতেই সংবিধান সংস্কার হওয়া উচিত। গণভোটের সিদ্ধান্ত উপেক্ষা করে সরকারের পছন্দমতো সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিতে চায় না দলটি।ইসলামী আন্দোলনের বক্তব্য, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে। এর বাইরে গিয়ে কোনো সংশোধন প্রক্রিয়ায় অংশ নেওয়া সমীচীন নয়।সংস্কার প্রক্রিয়া নিয়ে বাড়ছে মতপার্থক্যঅন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত সংস্কার প্রস্তাবনা ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন। অন্যদিকে বর্তমান সরকারের গঠিত বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য তৈরি হয়েছে।বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ কমিটির দশম বৈঠককে কেন্দ্র করে ছাত্রনেতা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আপত্তি সামনে এসেছে।স্কাই টাইমস / এমএ / ০৩ নভেম্বর

ছাত্রদল ছাড়া সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন করলো বাকি ছাত্রসংগঠন