সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ধর্ম

‘এদের দিয়ে না হবে শরিয়াহ, না রাজনীতি’: খতিবকে ঘিরে বিতর্কে আলী হাসান উসামা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেককে কেন্দ্র করে চলমান বিতর্কে মন্তব্য করেছেন জামায়াত নেতা ও ইসলামী স্কলার আলী হাসান উসামা। তিনি বলেছেন, সংশ্লিষ্টদের দিয়ে শরিয়াহ প্রতিষ্ঠা কিংবা রাজনীতি—কোনোটিই সম্ভব হবে না।শুক্রবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে আলী হাসান উসামা এসব মন্তব্য করেন। পোস্টে তিনি মুফতি আব্দুল মালেকের পীরপন্থী দলগুলোর প্রতি অবস্থান এবং কওমি ধারার রাজনৈতিক দলগুলো থেকে দূরত্ব বজায় রাখার প্রসঙ্গ তুলে ধরেন।পোস্টটির মন্তব্যের ঘরেও রাজনৈতিক বক্তব্য দেন তিনি। সেখানে উসামা অভিযোগ করেন, গুজব ছড়িয়ে একটি নির্দিষ্ট বয়ান তৈরি করতে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, রাজনৈতিক বিরোধের মোকাবিলা রাজনীতির মাধ্যমেই করা উচিত।এদিকে মুফতি আব্দুল মালেককে অপসারণের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।বিতর্কের সূত্রপাত হয় মুফতি আব্দুল মালেকের একটি বক্তব্যকে কেন্দ্র করে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে জামায়াতে ইসলামীর আদর্শ এবং কওমি আলেমদের একটি অংশের সঙ্গে দলটির রাজনৈতিক জোট নিয়ে সমালোচনা করতে দেখা যায়। ওই জোটকে তিনি সাধারণ মানুষের জন্য ‘গোমরাহি’ বা পথভ্রষ্টতার কারণ হিসেবে উল্লেখ করেন বলে ভিডিওতে দেখা যায়। এ ছাড়া জামায়াতের লোগোতে ব্যবহৃত ‘আকিমুদ-দ্বীন’ শব্দবন্ধ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।তাঁর বক্তব্য প্রকাশ্যে আসার পর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা ডায়েরিকে বলেন, তাঁরা এসব বিষয় উদারভাবে দেখেন এবং আলেম-ওলামাদের সমালোচনাকে নিজেদের জন্য দোয়া হিসেবে বিবেচনা করেন।খতিবকে ঘিরে এই বিতর্কের জেরে ইসলামপন্থী রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য ও পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে।স্কাই টাইমস / ০৯ অক্টোবর / এমএ

‘এদের দিয়ে না হবে শরিয়াহ, না রাজনীতি’: খতিবকে ঘিরে বিতর্কে আলী হাসান উসামা