সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে তাহেরী বলেন : ‘ধরা পড়ার আগে রোমান্টিক, পরে কয় বউ’

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে মন্তব্য করেছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী।

সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যের ভিডিও অনলাইনে ভাইরাল হলে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বক্তব্যে তাহেরী সাতক্ষীরার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তিনি বলেন, কোনো অনৈতিক কর্মকাণ্ডকে প্রযুক্তির দোহাই দিয়ে আড়াল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে অভিযোগ সামনে আসার পর ভিন্ন ব্যাখ্যা দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন তিনি।

প্রশাসনের উদ্দেশে তাহেরী বলেন, বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত সত্য জনসমক্ষে আসে এবং জনগণের মধ্যে থাকা বিভ্রান্তির অবসান ঘটে।

বক্তব্যের একপর্যায়ে তিনি কিছু ব্যক্তির ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর ভাষ্য, সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা প্রকাশ্যে ধর্মীয় আদর্শের কথা বললেও বাস্তব জীবনে তার প্রতিফলন দেখা যায় না।

এ ছাড়া নির্বাচনী প্রচারণার সময় পর্দা ও ধর্মীয় অনুশাসন নিয়ে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে তাহেরী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব কথার সঙ্গে কাজের মিল রাখতে ব্যর্থ হয়েছেন।

তবে গাজী নজরুল ইসলাম বা তাঁর পক্ষ থেকে তাহেরীর এসব মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x