সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হিজড়াদের সঙ্গে ভাইরাল ভিডিও: যা বললেন ডাকসু নেতা জুবায়ের

ডাকসু নেতা এবি জুবায়ের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি দাবি করেছেন, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এবি জুবায়ের জানান, একজন সাংবাদিক বন্ধুর সঙ্গে তিনি রাজধানীর পরীবাগ এলাকায় গিয়েছিলেন। সেখানে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ওই সফর ছিল বলে উল্লেখ করেন তিনি।

জুবায়েরের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে যাওয়ার আগে বিষয়টি স্থানীয় থানার পুলিশকে জানানো হয়েছিল এবং তাদের উপস্থিতি কামনা করা হয়। পরে সাংবাদিক পরিচয়ে প্রশ্ন করা হলে কয়েকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি আরও দাবি করেন, একপর্যায়ে তাঁদের ভিডিও ধারণ করা হয় এবং তাঁর সাংবাদিক বন্ধুর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করে।

এবি জুবায়ের বলেন, পুরো ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর জানা ছিল এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। কিন্তু ঘটনার একটি অংশের ভিডিও ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হচ্ছে।

ফেসবুক পোস্টে তিনি জানান, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই

বিষয় : ভাইরাল ভিডিও এবি জুবায়ের হিজড়া

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হিজড়াদের সঙ্গে ভাইরাল ভিডিও: যা বললেন ডাকসু নেতা জুবায়ের

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x