সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কলম্বিয়ার সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন পর্ন তারকা

পর্ন তারকা ডেইসি আলেহান্দ্রা ওমানা অরতিজ

কলম্বিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন প্রাক্তন পর্ন   তারকা ডেইসি আলেহান্দ্রা ওমানা অরতিজ (Deyci Alejandra Omaña Ortiz), যিনি ‘আমারান্তা হ্যাঙ্ক’ (Amaranta Hank) নামে বেশি পরিচিত। তিনি আনুষ্ঠানিকভাবে দেশটির সিনেটর হিসেবে নির্বাচিতনহয়ে শপথ নিয়েছেন।

মার্চ মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সিনেটে আসন নিশ্চিত করেন অরতিজ। তিনি ২০২৬-২০৩০ মেয়াদের জন্য নর্তে দে সান্তান্দের (Norte de Santander) অঞ্চল থেকে বামঘেঁষা হিস্টোরিক প্যাক্ট (Historic Pact) জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

নির্বাচনী প্রচারণায় অরতিজ মূলত পর্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত ব্যক্তিদের অধিকার, আইনি সুরক্ষা ও সামাজিক স্বীকৃতির বিষয়গুলোকে গুরুত্ব দেন। তার মতে, যৌন অর্থনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও দেশের অর্থনীতিতে অবদান রাখেন এবং অন্য সবার মতো সমান অধিকার ও সুযোগ পাওয়ার যোগ্য।

রাজনীতিতে আসার আগে অরতিজ সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। পরে তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। তবে তিনি বরাবরই বলে আসছেন, অতীতের পেশার ভিত্তিতে একজন মানুষের জনসেবার সক্ষমতা বিচার করা উচিত নয়।

তার নির্বাচিত হওয়া নিয়ে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন, যে নারী একসময় পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তিনি কেন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?

অরতিজ জানান, সিনেটে তিনি শুধু পর্ন শিল্পের কর্মীদের অধিকার নিয়েই নয়, মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং যৌন সহিংসতা প্রতিরোধে কার্যকর নীতি প্রণয়নের বিষয়েও কাজ করতে চান।

অরতিজের সিনেটে অভিষেক কলম্বিয়ায় যেমন ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। তার রাজনৈতিক উত্থানকে দেশটির পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কলম্বিয়ার সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন পর্ন তারকা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x