সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হবিগঞ্জে এনসিপির সার্জিস-নাসীরুদ্দীনের উপর হামলা

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলা করার অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হয়েছেন বলে এনসিপি সূত্রে জানা যায়। 

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান এনসিপির পলিটিক্যাল কাউন্সিল সদস্য সালেহ উদ্দিন সিফাত। 

এতে তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে এই হামলা হয়েছে। সিফাত আরো জানান, এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর ঢুকায়ে এমন ন্যাক্করজনক কাণ্ড ঘটিয়েছে তারা। কেবল মাইক্রোবাস ভেঙ্গেই তারা ক্ষান্ত হয় নাই; মোবাইল এবং ক্যামেরা ডাকাতি করে নিয়ে গেছে। 

এনসিপির এই নেতা ফেসবুক পোস্টে আরো উল্লেখ করেন,এর আগে ঝিনাইদহে এমন অতর্কিত হামলা করেছিল স্থানীয় ছাত্রদল। পরে আহতদের বিরুদ্ধেই মামলা করা হয় এবং পুলিশ এনসিপি নেতাকর্মীদেরই গ্রেফতার করে। আদালত জামিন দিতে গড়িমসি করে। 

এদিকে হবিগঞ্জ এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক জানিয়েছেন, আমাদের রক্তাক্ত আহত ভাইদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুনরায় হাসপাতালের গেইটের সামনে সারজিস আলম ভাই সহ আমাদের উপর  রড দিয়ে হামলা করেছে।

স্কাই টাইমস/ এমএ/ ২৮ জুলাই

বিষয় : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী সারজিস আলম হবিগঞ্জে হামলা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে এনসিপির সার্জিস-নাসীরুদ্দীনের উপর হামলা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলা করার অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হয়েছেন বলে এনসিপি সূত্রে জানা যায়। 

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান এনসিপির পলিটিক্যাল কাউন্সিল সদস্য সালেহ উদ্দিন সিফাত। 

এতে তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে এই হামলা হয়েছে। সিফাত আরো জানান, এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর ঢুকায়ে এমন ন্যাক্করজনক কাণ্ড ঘটিয়েছে তারা। কেবল মাইক্রোবাস ভেঙ্গেই তারা ক্ষান্ত হয় নাই; মোবাইল এবং ক্যামেরা ডাকাতি করে নিয়ে গেছে। 

এনসিপির এই নেতা ফেসবুক পোস্টে আরো উল্লেখ করেন,এর আগে ঝিনাইদহে এমন অতর্কিত হামলা করেছিল স্থানীয় ছাত্রদল। পরে আহতদের বিরুদ্ধেই মামলা করা হয় এবং পুলিশ এনসিপি নেতাকর্মীদেরই গ্রেফতার করে। আদালত জামিন দিতে গড়িমসি করে। 

এদিকে হবিগঞ্জ এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক জানিয়েছেন, আমাদের রক্তাক্ত আহত ভাইদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুনরায় হাসপাতালের গেইটের সামনে সারজিস আলম ভাই সহ আমাদের উপর  রড দিয়ে হামলা করেছে।

স্কাই টাইমস/ এমএ/ ২৮ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x