সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দেশে গণতান্ত্রিক পরিবেশ সঙ্কুচিত হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভা করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ‍্যালায়েন্স।

আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরামজামান সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানান। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকটন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকরা সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়।’ 

বিরোধী দলের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে কোন প্রটেস্ট করতেছি, যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, সরকারের পক্ষ থেকে তখন এটাকে বলা হচ্ছে হটকারিতা। সরকারের প্রথমে সর্বোচ্চ জায়গা থেকে এটা বলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা নিরপেক্ষ ভূমিকা চাই।

স্কাই টাইমস/ এমএ/ ১৭ আগস্ট

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দেশে গণতান্ত্রিক পরিবেশ সঙ্কুচিত হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x