ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ককরোচ পার্টির ব্যানারে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাত ১২ টার দিকে ফেসবুক লাইভে এসেছেন। এই সময় তিন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার এ বিষয়ে সরকার নতুন পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রকাশিত ফেসবুক লাইভে এই বার্তা দেন নরেন্দ্র মোদি। এই সময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত আড়াই মাসে এ বিষয়ে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে।
মোদি আরও জানান, এ পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সে বিষয়টিকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
মোদি বলেন, দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কারাগারে রয়েছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, যেন কোনো শিক্ষার্থীর একটি শিক্ষাবর্ষও নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষা আয়োজন করা জরুরি ছিল।
এর আগে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেয়। আদালতের ওই ঘোষণার পরই দ্বিতীয়বারের মতো এ বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
এদিকে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সরকার ও আন্দোলনকারীদের মধ্যে এখনো সমঝোতা হয়নি।
স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই
বিষয় : ভারত ভারতে আন্দোলন নরেন্দ্র মোদি ককরোচ আন্দোলন

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬