সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন শেষ পর্যায়ে পৌঁছেছে। এই মূল্যায়নের ভিত্তিতে শিগগিরই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আসতে পারে বলে সরকারি ও রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, ইতোমধ্যে অন্তত তিনজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে বাদ দেওয়ার একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে।
সরকার গঠনের পর অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ছয় মাস পর প্রতিটি মন্ত্রণালয়ের কর্মদক্ষতার মূল্যায়ন করা হবে। গত ১৮ ফেব্রুয়ারির সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বর্তমানে মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, জনসেবা ও প্রশাসনিক সক্ষমতার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। এর ফলাফলের ওপর নির্ভর করেই মন্ত্রিসভায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও সম্ভাব্য রদবদল নিয়ে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা আসেনি।
বিষয়টি নিয়ে বিএনপির নেতা রাশেদুজ্জামান মিল্লাত বলেন, মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে নানা আলোচনা থাকলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, একটি সরকারের জন্য মন্ত্রীদের কর্মদক্ষতা মূল্যায়ন করে প্রয়োজনীয় পরিবর্তন আনা স্বাভাবিক প্রক্রিয়া।
রাজনৈতিক বিশ্লেষক নুরুল আমিন বেপারীর মতে, প্রশাসনের কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজন হলে মন্ত্রিসভায় রদবদল করা অস্বাভাবিক নয়। বিতর্ক কমিয়ে সরকারের কাজের গতি বাড়ানোর লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হতে পারে।
এদিকে রাষ্ট্রপতির শূন্যপদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামী শনিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, দলের ভেতর থেকে রাষ্ট্রপতি পদে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে দলের বাইরের কোনো ব্যক্তিকেও রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিকল্প প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া সংসদের উপনেতা নির্বাচন নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার পাশাপাশি সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
স্কাই টাইমস / এমএ / ০৪ আগস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬