সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আলিফের প্রতি সংহতি জানাতে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বক্তব্য দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানীতে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিয়েছেন। তিনি জানান, হবিগঞ্জে হামলায় আহত হয়ে চোখ হারানো এনসিপি কর্মী আলিফের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যেই তিনি এ প্রতীকী উদ্যোগ নিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তার চোখে ব্যান্ডেজ দেখা যায়।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আলিফের প্রতি সহমর্মিতা জানাতেই আমি চোখে এই ব্যান্ডেজ পরেছি।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এছাড়া সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

স্কাই টাইমস / এমএ / ০৩ আগস্ট

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আলিফের প্রতি সংহতি জানাতে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x