সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

তারেক-মোদির বৈঠক হলে ভারত-বাংলাদেশের সমস্যার সমাধান সম্ভব: দিনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের মাধ্যমে সমাধান করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুজনই সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত নেতা। দুই দেশের সরকারপ্রধান মুখোমুখি বসলে অনেক জটিল বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন।

তিনি বলেন, তারেক রহমানের বিভিন্ন বক্তব্য তিনি একাধিকবার শুনেছেন। তাঁর কাছে তারেক একজন জনসম্পৃক্ত নেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একইভাবে মানুষের সঙ্গে সম্পৃক্ত। দুই নেতা বৈঠকে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় বলে তিনি বিশ্বাস করেন।

দিনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক নিয়ে নেতিবাচক কিছু দেখছেন না তিনি। তাঁর মতে, পরিস্থিতি ইতিবাচক রয়েছে এবং তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী।

ভারতীয় ভিসায় বাড়ছে সক্ষমতা

বাংলাদেশিদের মধ্যে ভারতীয় ভিসার ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, আবেদন প্রক্রিয়া সামলানোর সক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

এদিকে, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য তাঁকে আলাদা আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট ভারত আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে ভারত সফরের জন্য একটি দ্বিপক্ষীয় আমন্ত্রণও দেওয়া হয়েছিল।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈশ্বিক সহযোগিতা, বাণিজ্য ও টেকসই উন্নয়ন সম্মেলনের আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্থান পাবে।

আমন্ত্রণ নিয়ে সিদ্ধান্ত নেয়নি ঢাকা

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সাত দেশের এই আঞ্চলিক জোটে রয়েছে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ দুই বছরের জন্য সংগঠনটির সভাপতির দায়িত্ব গ্রহণ করে।

ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণের বিষয়ে বাংলাদেশের অবস্থান এখনো চূড়ান্ত হয়নি। গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছিলেন, আমন্ত্রণটি সরকার পর্যালোচনা করছে এবং সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

হাসিনার দিল্লির বক্তব্য ঘিরে নতুন টানাপোড়েন

এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লির একটি অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। ঢাকার অভিযোগ, ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের স্বার্থের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালিত হওয়ার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন।

তবে ভারত বলেছে, দিল্লিতে শেখ হাসিনার ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছিল এবং ভারত সরকার সেখানে যা বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত সরকারের বিষয়ে কোনো বক্তব্যকে সমর্থন করে না।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে শেখ হাসিনাকে নিয়ে দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছিল। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছিল, সেখানে বাংলাদেশ ও দেশের জনগণকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর তারেক রহমান ও নরেন্দ্র মোদির সম্ভাব্য বৈঠক নিয়ে আশাবাদী মন্তব্যকে দুই দেশের সম্পর্কের জটিলতা নিরসনে রাজনৈতিক পর্যায়ে সরাসরি যোগাযোগের গুরুত্বের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

স্কাই টাইমস/ এমএ/ ০৯ আগস্ট

বিষয় : নরেন্দ্র মোদি তারেক রহমান মোদি-তারেক বৈঠখ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তারেক-মোদির বৈঠক হলে ভারত-বাংলাদেশের সমস্যার সমাধান সম্ভব: দিনেশ ত্রিবেদী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x