সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

গভীর রাতে বালুর ব্যবসা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট!

নাসীরুদ্দীন পাটওয়ারী

নদীভাঙন, বালু উত্তোলন ও পুনর্বাসন প্রকল্পকে ঘিরে একটি কথিত অর্থনৈতিক চক্রের সমালোচনা করে গভীর রাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি এর নাম দিয়েছেন ‘তারেক ইকোনমিকস’।

পোস্টে পাটওয়ারী প্রশ্ন তুলেছেন, নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির মাধ্যমে বিপুল অর্থের লেনদেন হলেও এর প্রকৃত সুবিধাভোগী কারা এবং নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের ভাগ্যে কী জুটছে।

তিনি লিখেছেন, এক ট্রাক বালুর দাম যদি ৬ হাজার টাকা হয় এবং প্রতিদিন ২০ থেকে ৩০ লাখ টাকার বালু বিক্রি হয়, তাহলে দৈনিক প্রায় ৩৩৩ থেকে ৫০০ ট্রাক বালু বাজারজাত হওয়ার হিসাব দাঁড়ায়। তার হিসাবে, মাসে এই ব্যবসার পরিমাণ প্রায় ৬ থেকে ৯ কোটি টাকা হতে পারে।

পাটওয়ারীর অভিযোগ, নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনে তুলনামূলক কম খরচ হলেও তা বড় অঙ্কের অর্থে বিক্রি হচ্ছে। তার দাবি, এই অর্থের একটি অংশ রাজনৈতিক প্রভাবশালী, প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং ব্যবসায়ী চক্রের মধ্যে ভাগ হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি পোস্টে নির্দিষ্ট প্রমাণ বা কারও নাম উল্লেখ করেননি।

পোস্টে নদীভাঙনের ক্ষয়ক্ষতি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার ভাষ্য, বালু উত্তোলনের কারণে নদীতীরের মানুষের ঘরবাড়ি, জমি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হলে তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর ঘর নির্মাণ, বাঁধ, পুনর্বাসন ও অবকাঠামো উন্নয়নের নামে সরকারি প্রকল্প ও টেন্ডার আসে।

পাটওয়ারীর অভিযোগ, এসব প্রকল্পও কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে। তিনি দাবি করেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ একদিকে নিজেদের বসতভিটা হারান, অন্যদিকে শহরে আশ্রয় নেওয়ার পর রাজনৈতিক প্রভাব ও চাঁদাবাজির শিকার হওয়ার ঝুঁকিতে পড়েন।

তার পোস্টে তিনি কথিত এই পুরো প্রক্রিয়াকে একটি চক্র হিসেবে তুলে ধরেছেন—নদী থেকে বালু উত্তোলন, বালুর ব্যবসা, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব, নদীভাঙন, মানুষের সর্বস্ব হারানো, পুনর্বাসন প্রকল্প, টেন্ডার এবং পরে ক্ষতিগ্রস্ত মানুষকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ।

পাটওয়ারী লিখেছেন, এ ধরনের ব্যবস্থা চলতে থাকলে নদীভাঙনের মানুষের দুর্দশাই একটি সুবিধাভোগী গোষ্ঠীর জন্য অর্থ উপার্জনের মাধ্যম হয়ে উঠবে।

বালু উত্তোলনের বিষয়ে তিনি আরও প্রশ্ন তুলেছেন—কোন অনুমতিতে বালু উত্তোলন হচ্ছে, প্রতিদিন কত পরিমাণ বালু তোলা হচ্ছে, কত ট্রাক পরিবহন করা হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, এতে কত অর্থের লেনদেন হচ্ছে এবং সরকার কত রাজস্ব পাচ্ছে।

একই সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নেওয়া বিভিন্ন প্রকল্পের টেন্ডার ও অর্থ ব্যয়ের হিসাবও স্বাধীনভাবে যাচাইয়ের দাবি জানিয়েছেন তিনি।

পাটওয়ারীর ভাষায়, নদী জনগণের সম্পদ; এটি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। বালু উত্তোলন, টেন্ডার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে কোনো স্বার্থগোষ্ঠী যেন মানুষের দুর্দশাকে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য কার্যকর নজরদারি ও জবাবদিহি প্রয়োজন।

তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন মোকাবিলায় বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং টেন্ডার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের আহ্বান জানান।

স্কাই টাইমস/ এমএ/ ১৩ আগস্ট

বিষয় : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গভীর রাতে বালুর ব্যবসা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট!

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x