হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে যাচ্ছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।তিনি জানান, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে আগামীকাল বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির দাবি অনুযায়ী দলটির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।সারজিস আলমের দেওয়া তথ্য অনুযায়ী, সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং সদস্য সচিব আখতার হোসেন এমপি। এছাড়া দলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এমপিও কর্মসূচিতে অংশ নেবেন।এছাড়াও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষারসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতার উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।ফেসবুক পোস্টে সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এনসিপির ওপর হামলার জন্য বিএনপির নেতাকর্মীরা দায়ী। একই সঙ্গে তিনি রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির জুলাই জাগরণ কর্মসূচিকে শেষে ফেরা পথে ছাত্রদলের নেতাকর্মীরন হামলা করে। এতে এনসিপির সারজিস, নাসীরুদ্দীন সহ ২০ জন আহত হয়। এ ঘটনার জেরে দলটি দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে।স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই