জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিনেট সদস্য এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন রুনুকে রাষ্ট্রপতি মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া এক লিখিত প্রস্তাবনায় জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক এবং জাকসুর সাবেক নেতারা এ সুপারিশ করেন।
সুপারিশপত্রে অধ্যাপক জামাল উদ্দীনের দীর্ঘদিনের একাডেমিক, প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, প্রায় চার দশক ধরে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ১৯৮৯ সালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে জামাল উদ্দীনের রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু। পরবর্তীতে তিনি ১৯৯২-৯৫ মেয়াদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য ছিলেন। ২০২৩ সাল থেকে তিনি পুনরায় নির্বাচিত সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে সুপারিশপত্রে উল্লেখ করা হয়েছে।
দুর্নীতিবিরোধী আন্দোলনে ভূমিকার দাবি
সুপারিশপত্রে ২০১৯ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পকে ঘিরে দুর্নীতিবিরোধী আন্দোলনের কথাও তুলে ধরা হয়েছে।
এতে দাবি করা হয়, ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আন্দোলনে অধ্যাপক জামাল উদ্দীন অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ওই সময় শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলন গড়ে উঠেছিল।
জুলাই আন্দোলনেও ভূমিকার উল্লেখ
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনেও তাঁর ভূমিকার কথা সুপারিশপত্রে উল্লেখ করা হয়েছে।
সেখানে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার এলাকায় আন্দোলন শুরুর পর থেকে ৫ আগস্টের লংমার্চ পর্যন্ত শিক্ষার্থীদের সংগঠিত করার কাজে তিনি যুক্ত ছিলেন। একই সঙ্গে আন্দোলনের ৯ দফা দাবি প্রণয়নের ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখেন বলে প্রস্তাবনায় দাবি করা হয়েছে।
ফেনীর বন্যায় ত্রাণ কার্যক্রম
অধ্যাপক জামাল উদ্দীনের সামাজিক কর্মকাণ্ডের বিষয়টিও সুপারিশপত্রে তুলে ধরা হয়েছে।
২০২৪ সালের আগস্টে ফেনীর ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাঁর নেতৃত্বে বিভিন্ন কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের সহায়তায় ‘দান নয়, ধার’ নামে একটি উদ্যোগের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার কথা বলা হয়েছে।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা তৈরিতে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের কথাও প্রস্তাবনায় উল্লেখ রয়েছে।
রাষ্ট্রপতির কাছে নাম পাঠানোর অনুরোধ
সুপারিশকারীরা অধ্যাপক জামাল উদ্দীনের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও বিভিন্ন কর্মকাণ্ড বিবেচনায় তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি মনোনীত সিন্ডিকেট সদস্য করার উদ্যোগ নিতে উপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
তাঁর নাম রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণের অনুরোধও জানানো হয়েছে।
যারা সুপারিশ করেছেন
সুপারিশপত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাকসুর সাবেক নেতাদের স্বাক্ষর রয়েছে।
সুপারিশকারীদের মধ্যে রয়েছেন—সাবেক জাকসু ভিপি ও জাবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন খান, জাকসুর সাবেক এজিএস ও ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল আউয়াল মোল্লা, জাকসুর সাবেক জিএস কে. এম. রাশেদুল হাসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জাকসুর সাবেক জিএস মোহাম্মদ শামছুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আরমান, সাবেক সভাপতি ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদ।
এ ছাড়া জাকসুর সাবেক এজিএস মোখলেছুর রহমান বাদল, ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, মো. আশরাফুল আলম, মো. সাইফুল হক, মো. সাবির হোসাইন, সাবেক জাকসু ভিপি মো. মাসুদ হাসান লিটন এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ড. মো. তৌফিকুল ইসলামও সুপারিশকারীদের তালিকায় রয়েছেন।
স্কাই টাইমস/ এমএ/ ২০ সেপ্টেম্বর
বিষয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬