সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

চুপ্পুর বিরুদ্ধে দুদকে অভিযোগ করা ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইয়াসীন আলী বরখাস্ত

ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন জানিয়েছেন, ইয়াসীন আলীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়নি; তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদন ছাড়াই নিজ উদ্যোগে দুদকে অভিযোগ দেওয়ার বিষয়টি সামনে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইয়াসীন আলীকে বরখাস্ত করা হয়েছে—এমন তথ্য সঠিক নয়।

ব্যাংকের অভ্যন্তরীণ নথিতে দেখা যায়, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড, গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়েরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছিল। পরদিন, অর্থাৎ ২৭ জুলাই, ইয়াসীন আলীকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতাও দেওয়া হয়।

এর আগে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা এবং পরবর্তী সময়ে সেই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় এস আলম, মো. সাহাবুদ্দিন, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা ও সংশ্লিষ্ট আরও ৩৫ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করে ইসলামী ব্যাংক।

ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের পৃথক তদন্তে ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও অসংগতি ধরা পড়ে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিটের ঋণসীমা বাড়ানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই ঋণের অর্থ অনিয়মের মাধ্যমে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

ব্যাংকের আরও দাবি, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার আগে ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্তের বিষয়টি এবং দুদকে অভিযোগ দায়েরের অনুমোদন নিয়ে ব্যাংকের ভেতরে পরস্পরবিরোধী বক্তব্য সামনে আসায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর বিষয়টি কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।

স্কাই টাইমস / এমএ / ১২ আগস্ট 

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x