সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বিদেশ ভ্রমণে নেয়া যাবে ১৮ হাজার ডলার

বিদেশ ভ্রমণে নেয়া যাবে ১৮ হাজার ডলার
প্রতীকী ছবি

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশ ভ্রমণের জন্য নিতে পারবেন। এতদিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। তারা প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে।

এদিকে নগদ মার্কিন ডলার নেওয়ার ক্ষেত্রে আগের সীমাও বহাল রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ, বার্ষিক ভ্রমণ কোটার আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নিতে পারবেন। বাকি অর্থ অন্যান্য অনুমোদিত পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নতুন সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণকারীরা বৈধ ও অনুমোদিত খরচ মেটানোর ক্ষেত্রে আগের তুলনায় বেশি সুবিধা পাবেন। পর্যটন, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত ভ্রমণসংক্রান্ত ব্যয় মেটাতে এই সুবিধা কাজে আসবে।

নতুন সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি নমনীয়তা তৈরি হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

স্কাই টাইমস/ এমএ/ ০৬ সেপ্টেম্বর

বিষয় : বিদেশ ভ্রমণ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিদেশ ভ্রমণে নেয়া যাবে ১৮ হাজার ডলার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিদেশ ভ্রমণে নেয়া যাবে ১৮ হাজার ডলার
0:00 / 0:00
1x