নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে নিতে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপন অনুযায়ী, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করাই হবে কমিটির প্রধান দায়িত্ব। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্যকেও অন্তর্ভুক্ত করতে পারবে।
কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ এ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
নবম পে স্কেলের প্রক্রিয়া
এর আগে গত ২১ এপ্রিল নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি পুনর্গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মন্ত্রিপরিষদ সচিব।
নবম জাতীয় বেতন কমিশন এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। তবে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত ঘোষণা এখনো হয়নি।
আর্থিক চাপের মধ্যেও এগোচ্ছে কাজ
নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের ওপর বড় ধরনের অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এলএনজি ও এলপিজি আমদানিতে বাড়তি ব্যয়, ডিজেলে ভর্তুকি এবং মূল্যস্ফীতির চাপের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি সরকারের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, নবম পে স্কেলের গেজেট তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোর লক্ষ্যে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। ২০২৫ সালের জুলাইয়ে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে সরকারের পক্ষ থেকেও একাধিকবার ইতিবাচক বক্তব্য এসেছে।
তবে চূড়ান্ত গেজেট প্রকাশের আগে নতুন করে উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় নবম পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়ায় পর্যালোচনার আরেকটি ধাপ যুক্ত হলো।
স্কাই টাইমস/ এএ/ ১০ আগস্ট
বিষয় : পে-স্কেল

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬