চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১টি শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৬ হাজার শ্রমিক ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিনের কাঁচামালের সংকট ও আর্থিক সীমাবদ্ধতার কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে কারখানাগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৬ আগস্টের মধ্যে চাকরিজীবীদের বকেয়া বেতন, গ্র্যাচুইটি এবং আইন অনুযায়ী প্রাপ্য সব অর্থ পরিশোধ করা হবে।
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের এক কর্মকর্তা জানান, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। ২০২৪ সালের আগস্ট থেকে প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাবের ওপর বিধিনিষেধ আরোপের পর থেকেই কারখানাগুলো পরিচালনায় সংকট শুরু হয়। গুদামে থাকা কাঁচামাল দিয়ে কিছুদিন উৎপাদন চালানো হলেও মজুত শেষ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সব কারখানা বন্ধ করতে হয়েছে।
তিনি আরও জানান, গত প্রায় দুই বছর উৎপাদন সীমিত থাকলেও প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন পরিশোধ অব্যাহত রেখেছিল। কয়েক মাস আগে কিছু কর্মীকে সব পাওনা বুঝিয়ে অব্যাহতি দেওয়া হয়। তাদের মধ্যে চাকরির মেয়াদ অনুযায়ী কেউ ৭ লাখ, কেউ ১৫ লাখ, আবার কেউ ১৭ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা পেয়েছেন।
বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, ব্যাগ উৎপাদন কারখানা, ফিড মিলসহ আরও কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান। তবে গ্রুপটির বিদ্যুৎকেন্দ্র এখনো চালু রয়েছে।
কারখানাগুলো চট্টগ্রামের কর্ণফুলী শিল্পাঞ্চলে অবস্থিত। শ্রমিকদের আশা, প্রয়োজনীয় সহায়তা পেলে এবং উৎপাদনের পরিবেশ সৃষ্টি হলে ভবিষ্যতে এসব কারখানায় আবারও উৎপাদন শুরু করা সম্ভব হবে।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চট্টগ্রামে এটি অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান বন্ধের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান এবং সংশ্লিষ্ট শিল্পখাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ০১ আগস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬