সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আইএমএফের উদ্বেগ সত্ত্বেও পে স্কেলে বাস্তবায়ন করতে চায় সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়ন স্থগিত রাখার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) উদ্বেগ প্রকাশ করলেও এ সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাজেটে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।

সম্প্রতি আইএমএফের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন পে স্কেলের অগ্রগতি, সম্ভাব্য ব্যয় এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হয়।

অর্থ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো নতুন পে স্কেল ঘোষণা হয়নি। এ সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রয়োজনীয় হয়ে উঠেছে।

সরকারের হিসাব অনুযায়ী, পূর্ণাঙ্গভাবে নতুন পে স্কেল কার্যকর করতে প্রায় এক লাখ কোটি টাকা প্রয়োজন হতে পারে। তবে পুরো অর্থ একবারে ব্যয় না করে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, ফলে শুরুতেই সম্পূর্ণ অর্থের প্রয়োজন হবে না।

আলোচনায় আইএমএফের প্রতিনিধিরা জানতে চান, নতুন ঋণ সহায়তা চাওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের ব্যয় বৃদ্ধি সরকারের আর্থিক চাপ বাড়াবে কি না এবং পে স্কেল বাস্তবায়ন কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব কি না।

জবাবে অর্থ বিভাগ জানায়, সরকার ইতোমধ্যে জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং বাজেটেও এ ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে, তাই এখন এ সিদ্ধান্ত থেকে সরে আসা সম্ভব নয়।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আইএমএফ সরাসরি পে স্কেল স্থগিতের নির্দেশ দেয়নি। তবে এর অর্থায়নের উৎস এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে।

সরকারের মূল্যায়ন অনুযায়ী, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সাময়িকভাবে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হতে পারে। ২০১৫ সালের পে স্কেল কার্যকরের সময়ও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যদিও তা কয়েক মাসের মধ্যেই স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে মূল্যস্ফীতি তুলনামূলক বেশি থাকায় এবার প্রভাব কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রস্তুত করা একটি বিশ্লেষণও আইএমএফ প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। সরকার আশা করছে, ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে একদিকে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে অর্থনীতির ওপর চাপও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

বিষয় : পে-স্কেল সরকারি চাকরি বেতন বৃদ্ধি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আইএমএফের উদ্বেগ সত্ত্বেও পে স্কেলে বাস্তবায়ন করতে চায় সরকার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x