সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ পরীক্ষায় সাময়িকভাবে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। তবে এটি সাময়িক ফলাফল। পরবর্তী মৌখিক (ভাইভা) পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সনদপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ফলাফল নির্ধারণ করা হবে।

বিপিএসসি আরও জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার—এই তিন শ্রেণিতে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকাটি মেধাক্রম অনুযায়ী সাজানো নয়।

স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x