সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এনটিআরসি’র ৬৯৫৭৭ শিক্ষক নিয়োগ, কবে প্রকাশ হবে বিজ্ঞপ্তি?

এনটিআরসির লগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন মিললেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, নবম এন্ট্রি লেভেলের এই নিয়োগ কার্যক্রমে মোট ৬৯৫৭৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শূন্যপদের তথ্য যাচাই-বাছাই শেষে ১১৬টি বিষয়ের বিপরীতে ৭৫ হাজার ৭৬৯টি পদ চূড়ান্ত করা হয়। এরপর ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত পদসহ কয়েকটি পদ বাদ দিয়ে নিয়োগের জন্য ৬৯ হাজার ৫৭৭টি পদ নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে ‘নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাসের অনুমোদন চাওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের চাহিদা আসে। যাচাই-বাছাইয়ের পর তা কমে ৭৫ হাজার ৭৬৯টিতে দাঁড়ায়। পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে চূড়ান্তভাবে ৬৯ হাজার ৫৭৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে এনটিআরসিএ চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের সদস্য মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রশাসনিক অনুমোদনের আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন গ্রহণ থেকে শুরু করে নিয়োগ পরীক্ষা আয়োজন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য সংগ্রহে অনলাইনে ই-রিকুইজিশন আহ্বান করা হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর গত ১৫ মার্চ এ কার্যক্রম শেষ হয়। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের (ই-রেজিস্ট্রেশন) কাজও সম্পন্ন হয়েছে।

বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন।

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ, যেখানে ৬৭ হাজার ৮৭টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়েছিল। এছাড়া প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য অষ্টম গণবিজ্ঞপ্তির আওতায় ১২ হাজার ৯৫১টি পদের কার্যক্রমও চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করছে। আর ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করার দায়িত্ব পালন করছে সংস্থাটি। এখন পর্যন্ত সাতটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১ লাখ ৮৬ হাজার ২৩৮ জন শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। 

স্কাই টাইমস/ টিএম/ ৫ জুলাই 

বিষয় : চাকরি এনটিআরসি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এনটিআরসি’র ৬৯৫৭৭ শিক্ষক নিয়োগ, কবে প্রকাশ হবে বিজ্ঞপ্তি?

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x