বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে উন্নতমানের চিপ ও মেমোরির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাড়তি চাহিদার কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হওয়ায় প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রমেও প্রভাব পড়ছে। এর অন্যতম ভুক্তভোগী হয়ে উঠেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় চিপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সময়মতো সংগ্রহ করতে না পারায় চাহিদা অনুযায়ী আইফোন ও ম্যাক উৎপাদনে চ্যালেঞ্জের মুখে পড়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকও সরবরাহ পরিস্থিতিকে কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।
এ পরিস্থিতির প্রভাব শেয়ারবাজারেও দেখা গেছে। সর্বশেষ লেনদেনে অ্যাপলের শেয়ারদর প্রায় ১০ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে কোম্পানিটির বাজারমূল্য কয়েকশ বিলিয়ন ডলার পর্যন্ত কমে যেতে পারে। ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থানও আবার হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি অ্যাপল আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির স্বীকৃতি ফিরে পেয়ে প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছিল।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআইভিত্তিক ডেটা সেন্টার নির্মাণে বিশ্বজুড়ে বিপুল বিনিয়োগের কারণে উন্নত চিপ ও উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরির চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে। কিন্তু উৎপাদন ও সরবরাহ সেই গতিতে বাড়েনি। ফলে বাজারে সংকটের পাশাপাশি এসব উপাদানের দামও ঊর্ধ্বমুখী। এর প্রভাব চলতি বছরে স্মার্টফোন ও ব্যক্তিগত কম্পিউটার (পিসি) শিল্পেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, নতুন প্রান্তিকের জন্য অ্যাপলের আর্থিক পূর্বাভাসও প্রত্যাশার তুলনায় কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। কোম্পানিটি ৯ থেকে ১১ শতাংশ আয় প্রবৃদ্ধির আশা প্রকাশ করলেও বাজার বিশ্লেষকদের প্রত্যাশা ছিল প্রায় ১২ শতাংশ।
এ ছাড়া অ্যাপলের সার্ভিসেস খাতের প্রবৃদ্ধি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক, অ্যাপল টিভিসহ বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে গড়ে ওঠা এই খাত সাধারণত আইফোন বিক্রির সঙ্গে সমানতালে এগোয়। তবে সাম্প্রতিক সময়ে আইফোন বিক্রি ইতিবাচক থাকলেও সার্ভিসেস ব্যবসার প্রবৃদ্ধি তুলনামূলক ধীর হওয়ায় বিনিয়োগকারীরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
স্কাই টাইমস / এমএ / ০২ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬