২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ সময়ে ব্যাংকটির সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় পৌঁছেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৭ পয়সা। একই সঙ্গে ৩০ জুন ২০২৬ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে হয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা, যা এক বছর আগে ছিল ৪৪ টাকা ৮৪ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক। এ সময়ে কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা ৭৩ শতাংশ বেড়ে ৭২৭ কোটি ৭৪ লাখ টাকায় উন্নীত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৫ পয়সা।
ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, নিট সুদ আয় এবং বিনিয়োগ থেকে আয় বৃদ্ধির কারণে মুনাফায় এ প্রবৃদ্ধি এসেছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, বর্তমানে ব্যাংকটি আমানত ও সম্পদ মিলিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার তহবিল পরিচালনা করছে।
তিনি জানান, গত এক বছরে ব্যাংকের আমানত প্রায় ২৫ শতাংশ বেড়ে ৯৫ হাজার কোটি টাকার বেশি হয়েছে। একই সময়ে সম্পদের পরিমাণ প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৬ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। এছাড়া পরিচালন ব্যয় দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করায় ব্যাংকটির কস্ট-টু-ইনকাম রেশিও ৪৮ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে নেমে এসেছে।
তিনি আরও বলেন, করপোরেট, এসএমই ও রিটেইল—তিনটি খাতেই ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি খেলাপি ঋণের হারও কমেছে। গত ছয় মাসে ব্যাংকটির খেলাপি ঋণের হার ২ দশমিক ২৭ শতাংশ থেকে কমে ২ দশমিক ০৩ শতাংশে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, এসএমই ঋণ খাতে নেতৃত্ব, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের সম্প্রসারণ এবং সুদের মার্জিন দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনার ফলে ব্র্যাক ব্যাংকের আর্থিক ফলাফল আরও শক্তিশালী হয়েছে। এছাড়া সুশাসন ও সম্পদের মান ধরে রাখায় দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছেও ব্যাংকটি আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালে ব্র্যাক ব্যাংক দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বার্ষিক ২ হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা অর্জন করেছিল। চলতি বছরের প্রথমার্ধের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ২০২৬ সালেও ব্যাংকটি নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬