মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার রোডম্যাপ তুলে ধরল সরকার

প্রতীকি ছবি

ঢাকায় আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতিকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে **“দ্য ক্যাপিটাল ডায়ালগ”** শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার, পুনর্গঠন ও টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের **“বাংলাদেশ ফার্স্ট”** নীতির আলোকে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি জোরদার করে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের ওপর গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। এ লক্ষ্য বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় জোরদার করছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি স্থিতিশীল কর কাঠামো গড়ে তোলা এবং খেলাপি ঋণ শনাক্তে ফরেনসিক আর্থিক নিরীক্ষার মাধ্যমে ব্যাংক পুনঃমূলধনীকরণের পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বৈঠকে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। তারা সরকার, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থায়নের একটি কার্যকর রোডম্যাপ তৈরিতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৩ জুন অনুষ্ঠিত **“রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি কনফারেন্স ২০২৬”**-এর ধারাবাহিকতা হিসেবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বিদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থা—যার মধ্যে জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি), ইউএনডিপি, ইউনেস্কো, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্কাই টাইমস/ এমএ/ ২৮ জুলাই

বিষয় : সরকার অর্থনীতি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার রোডম্যাপ তুলে ধরল সরকার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x