মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে উত্তাল বরিশাল-ঢাকা মহাসড়ক

শিক্ষার্থীদের ‘পোল্ট্রি (ব্রয়লার) মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়, ফলে দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তিতে পড়েন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র তুলনামূলক কঠিন হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ছয় দফা দাবি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষামন্ত্রীর ধারাবাহিক কিছু সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা। দীর্ঘ আট বছর পর পূর্ণ সিলেবাসে পরীক্ষা হলেও প্রশ্নপত্রের মান ও পরীক্ষার সূচি শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক হয়ে উঠেছে বলে তারা অভিযোগ করেন।

আন্দোলনকারীরা জানান, পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার মতো কঠিন বিষয়গুলোর পরীক্ষার মধ্যে মাত্র এক দিনের বিরতি দেওয়া হয়েছে, যা প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। এতে পরীক্ষার্থীরা শারীরিক ও মানসিক চাপের মুখে পড়েছেন।

তাদের দাবি, তারা অটোপাস বা সিলেবাস পরিবর্তন চান না; বরং বাস্তবসম্মত, শিক্ষাবান্ধব ও যৌক্তিক পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রের ত্রুটি সংশোধনেরও দাবি জানান তারা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—যৌক্তিক কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পূর্ণাঙ্গ পরীক্ষার সুযোগ দেওয়া, ফল প্রকাশের দুই মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা করা অথবা গ্রহণযোগ্য কারণ থাকলে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা।

এ ছাড়া এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ওপর সৃষ্ট মানসিক ও শারীরিক চাপের বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে, প্রশ্নপত্রের ভুল সংশোধন করতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগে জলাবদ্ধতা থাকা কেন্দ্রগুলোতে পরীক্ষা স্থগিত রাখার দাবিও জানান তারা।

একই সঙ্গে শিক্ষার্থীদের ‘পোল্ট্রি মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগে শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা অথবা পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।

আন্দোলনে অংশ নেওয়া বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। কঠিন বিষয়গুলোর মাঝেও পর্যাপ্ত বিরতি রাখা হয়নি। অতীতের তুলনায় প্রশ্নপত্রও কঠিন হয়েছে এবং কিছু প্রশ্ন সিলেবাসের বাইরের ছিল বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক কেন্দ্রে পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না। অথচ একই প্রশ্নপত্রে পরীক্ষা হলেও একটি বোর্ডে পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডগুলোতে তা চালানো হয়েছে, যা বৈষম্যমূলক বলে দাবি করেন তিনি।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী এনামুল বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ করায় শিক্ষামন্ত্রী তাদের ‘ব্রয়লার মুরগি’ বলে মন্তব্য করেছেন বলে তারা জেনেছেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে এমন মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, কিছু শিক্ষার্থী তাদের বিভিন্ন দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলছে। 

স্কাইটাইমস/টিএম/১৪ জুলাই 

বিষয় : এইচএসসি বরিশাল আন্দোলন

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে উত্তাল বরিশাল-ঢাকা মহাসড়ক

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x