সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

নাটোরে মন্ত্রীর সঙ্গে ধাক্কা, পিস্তলসহ যুবক আটক

পিস্তলসহ যুবক আটক

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার একটি পথসভায় সন্দেহজনকভাবে অবস্থান করার অভিযোগে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় উত্তরা গণভবনের সামনে আয়োজিত পথসভা থেকে তানিম হোসেন নামে ওই যুবককে আটক করা হয়।

আটক তানিম নাটোর পৌরসভার কানাইখালী এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে।

পুলিশ জানায়, উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী গণভবনের প্রবেশপথের পাশে আয়োজিত পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তানিমকে মঞ্চের কাছাকাছি অবস্থান করতে দেখা যায়।

পথসভা শেষে মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় তানিমের সঙ্গে পরপর দুইবার ধাক্কা লাগে। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এরপর অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তবে তানিমের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি তার বাবার নামে বৈধভাবে লাইসেন্স করা। নিজের নিরাপত্তার জন্য তিনি অস্ত্রটি সঙ্গে রেখেছিলেন বলে জানান তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের কাছে পাওয়া অস্ত্রটি যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে মন্ত্রীর ওই কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘটনাটি ঘিরে পথসভাস্থলে কিছু সময়ের জন্য নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়। তবে মন্ত্রীর কর্মসূচি পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই চলেছে।

স্কাই টাইমস/ এমএ/ ০৭ আগস্ট

বিষয় : নাটোর পিস্তলসহ যুবক আটক

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নাটোরে মন্ত্রীর সঙ্গে ধাক্কা, পিস্তলসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x