সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক তিনজনকে হবিগঞ্জ সদর থানায় নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, বিকেল থেকেই বিভিন্ন শিক্ষার্থী ও সাধারণ মানুষ কোর্ট মসজিদ এলাকায় জড়ো হতে শুরু করেন। আসরের নামাজ শেষে মিছিল বের করার প্রস্তুতি চলাকালে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাহদী হাসানসহ তিনজনকে হেফাজতে নেয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানো এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে তাদের আটক করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়েরের তথ্য তিনি জানাননি।
এ ছাড়া জানুয়ারির শুরুতে শায়েস্তাগঞ্জ থানায় এক তরুণকে আটককে কেন্দ্র করে থানায় গিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই তিনি জামিনে মুক্তি পান।
স্কাই টাইমস / এমএ / ১৭ আগস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬