দেশের দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগর এবং ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। দুই ঘটনাতেই বহু মানুষ আহত হয়েছেন। সিলেটের ওসমানীনগরে সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে ওই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় আটজনে। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, একই দিন ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় সেখানে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর বাসটি উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্কাই টাইমস / এমএ / ০৭ আগস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬