সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

৫ আগস্টের পর দীর্ঘদিন বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন সাদ্দাম হোসেন

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ সময় বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠলে একপর্যায়ে তিনি দেশ ছাড়েন বলে জানিয়েছেন।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সাদ্দাম হোসেনের বাংলাদেশে আত্মগোপনে থাকার বিষয়টি উঠে এসেছে। শনিবার প্রকাশিত ‘আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন’ শিরোনামের প্রতিবেদনে তার বক্তব্যও তুলে ধরা হয়।

সাদ্দাম হোসেন জানান, ৫ আগস্টের পর তিনি বেশ কিছুদিন দেশের ভেতরেই ছিলেন। নিরাপত্তার কারণে তাকে নিয়মিত অবস্থান পরিবর্তন করতে হয়েছে। আত্মগোপনে থাকা অবস্থাতেও সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি আরও কঠোর হয়ে ওঠার পর তাকে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়। তবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এখনো দেশের ভেতরে অবস্থান করছেন বলেও দাবি করেন তিনি।

দেশে থাকা নেতাকর্মীদের সংগঠনের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে সাদ্দাম বলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, বিভিন্ন কমিটি পুনর্গঠন, মামলা মোকাবিলায় সহযোগিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ নানা কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে সময় কাটছে।

দেশে ফেরার বিষয়ে নিজের প্রস্তুতির কথাও জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতা। তিনি বলেন, মানসিক ও পারিবারিকভাবে তারা দেশে ফেরার জন্য প্রস্তুত। ফেরার বিষয়ে একটি পরিকল্পনা তৈরি রয়েছে এবং এখন উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন। তবে দেশে ফিরলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, সে বিষয়েও তারা অবগত বলে জানান সাদ্দাম হোসেন। এ জন্য ব্যক্তিগত ও পারিবারিকভাবে মানসিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্কাই টাইমস / এমএ / ০৯ আগস্ট 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

৫ আগস্টের পর দীর্ঘদিন বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন সাদ্দাম হোসেন

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x