মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

পলাতক থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার চাকরি গেল

প্রতীকি ছবি

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন— র‍্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্তৃপক্ষের অনুমতি বা বৈধ ছুটি ছাড়াই তারা দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার দায়িত্বে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা কর্মস্থলে ফিরে আসেননি। এরপর থেকে তারা পলাতক অবস্থায় রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। বিধিমালায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর চূড়ান্তভাবে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্কাই টাইমস/টিএম/৯ জুলাই 

বিষয় : পুলিশের চাকরি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পলাতক থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার চাকরি গেল

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x