উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেস্ক ||
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন— র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্তৃপক্ষের অনুমতি বা বৈধ ছুটি ছাড়াই তারা দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার দায়িত্বে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা কর্মস্থলে ফিরে আসেননি। এরপর থেকে তারা পলাতক অবস্থায় রয়েছেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। বিধিমালায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর চূড়ান্তভাবে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কাই টাইমস/টিএম/৯ জুলাই