আলোচিত চরমোনাইপন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তার পঞ্চম স্ত্রী দাবি করা মোসা. হুমায়রা জান্নাত যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত মিসবাহর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৮ নম্বর আদালতে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বিচারাধীন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইবরাহিম খলিল জানান, হুমায়রা জান্নাতের অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা করা হয়েছে এবং আদালত তা গ্রহণ করে সমন জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের ৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে হয়। পরে ২০২৫ সালের ২১ জানুয়ারি তাদের ঘরে ‘আফরাদ মিসবাহ’ নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।
বাদীর দাবি, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেন। পরে তিনি জানতে পারেন, মোট নয়টি বিয়ের সঙ্গে মিসবাহ জড়িত ছিলেন এবং এসব বিয়ের অনেকগুলোর কোনো কাবিননামা বা আনুষ্ঠানিক নিবন্ধন ছিল না।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানায় গেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি আদালতে নালিশি মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মামলায় একাধিক বিয়ে এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে বিচারাধীন এবং এ বিষয়ে আসামির বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তী ধার্য তারিখে আসামি আদালতে হাজির হলে তার বক্তব্য ও মামলার পরবর্তী অগ্রগতি জানা যাবে।
স্কাই টাইমস / এমএ / ২২ আগস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬