পটুয়াখালীতে দুইটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুলাই সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় মনজু হাওলাদার (৫০) ও জহির হাওলাদার (৪৫) নামে দুই ব্যক্তি পোষা দুটি কুকুরকে রশি দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
ঘটনায় তাদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর প্রথম আদালতের প্রধান বিচারিক হাকিম আবু বকর সিদ্দিক অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণী অধিকারকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বর্তমানে মামলার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।
স্কাই টাইমস/ এমএ/ ২৬ জুলাই
বিষয় : পোষা কুকুর কুকুর হত্যা মামলা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬