সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘ভাতের হোটেলের’ ছবি প্রকাশ করায় হারুনকে সরিয়েছিলো শেখ হাসিনা

পলাতক সাবেক ডিবি হারুন

জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে রাখার ঘটনা এবং পরে তাদের খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা কয়েকটি গোপন ফোনালাপের বরাতে প্রসিকিউশন জানিয়েছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনাতেই সমন্বয়কদের খাবার খাওয়ানোর ছবি প্রকাশ করা হয়েছিল। ফোনালাপে তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিবির তৎকালীন প্রধান হারুন অর রশিদের কথোপকথনের তথ্য রয়েছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়।

প্রসিকিউশনের উপস্থাপিত তথ্য অনুযায়ী, সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নেওয়ার পর তাদের খাবার খাওয়ানোর ছবি প্রকাশ্যে আসে। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন বলে ফোনালাপে ইঙ্গিত পাওয়া যায়।

এ ঘটনায় পরে হারুন অর রশিদকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গও ফোনালাপে উঠে আসে। তাকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা নিয়ে সমস্যা তৈরি হতে পারে—এমন আশঙ্কার কথাও ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের কথোপকথনে শোনা যায় বলে প্রসিকিউশন জানিয়েছে।

অন্যদিকে, ওবায়দুল কাদের ও হারুন অর রশিদের কথোপকথনেও সমন্বয়কদের খাবার খাওয়ানোর ছবি প্রকাশের বিষয়টি উঠে আসে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে বলে ট্রাইব্যুনালে জানানো হয়।

এর আগে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের কথোপকথনের অডিওও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছিল প্রসিকিউশন। এসব ফোনালাপ জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত ঘটনাগুলোর বিষয়ে তদন্ত ও বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

এদিকে, ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলায় বুধবার (১২ আগস্ট) সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে।

স্কাই টাইমস / এমএ / ১২ আগস্ট 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

‘ভাতের হোটেলের’ ছবি প্রকাশ করায় হারুনকে সরিয়েছিলো শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x