চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন তিনি।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি, রোগীদের সেবার পরিস্থিতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনের দায়িত্ব পালন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তাকে বদলির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। তারা চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে তার কাছে মতামত দেন। রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি, দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রীর পূর্বঘোষণা ছাড়া হাসপাতাল পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় স্বাস্থ্য বিভাগে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরিদর্শনের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবি মাসুমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্কাই টাইমস / এমএ / ০৯ আগস্ট

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬