সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শর্তসাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত

রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর শর্তসাপেক্ষে হাসপাতালটিকে আবারও চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিলের পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে প্রতিবেদনে সন্তোষজনক তথ্য পাওয়ায় পূর্বের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে— ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব বিধান যথাযথভাবে অনুসরণ করা, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে কোনো ধরনের শর্ত লঙ্ঘন হলে প্রচলিত আইন অনুযায়ী সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা আদেশে হাসপাতালের নির্বাহী পরিচালককে বিষয়টি অবহিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির বিরুদ্ধে তদন্ত শুরু হলে এর লাইসেন্স বাতিল করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করে।

স্কাই টাইমস / এমএ / ২৭ জুলাই

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x