সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জুলাই আন্দোলনে ঢামেক চিকিৎসকদের ভূমিকার প্রশংসায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালকে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ১৯৯০ সালের গণআন্দোলনের মতো ২০২৪ সালের জুলাই আন্দোলনেও ঢামেকের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়া এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে তারা মানবিক দায়িত্ব পালন করেছেন। 

শনিবার (১১ জুলাই) ডিএমসি ডে-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে ঢামেকের চিকিৎসক ও কর্মীরা মানুষের পাশে ছিলেন। আহতদের চিকিৎসাসেবা দিয়ে তারা নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। 

চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, মানুষের বিপদ-আপদে চিকিৎসকরাই সবচেয়ে বড় ভরসার জায়গা। রোগ-শোকে আক্রান্ত মানুষের পাশে থেকে তারা মানবিকতার পরিচয় দেন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, তার মায়ের দীর্ঘদিনের চিকিৎসা দেশের চিকিৎসকরাই করেছেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ থাকলেও দেশের চিকিৎসকদের মানবিক সেবার ওপর তার আস্থা ছিল বলে উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে হাসপাতালগুলোতে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা বাড়াতে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফসহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীর শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ মাতৃত্ব ও মানসম্মত নবজাতক সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে আরও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় ৬০০টি উপজেলা থাকলেও মাত্র পাঁচটিতে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে। অথচ দেশের ৭০ শতাংশের বেশি মানুষ গ্রাম ও উপজেলা পর্যায়ে বসবাস করেন। তাই গ্রামীণ স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করা সময়ের দাবি।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, প্রতি বছর চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে ব্যয় হয়। উন্নত চিকিৎসার আশায় অনেক মানুষ বিদেশে যাচ্ছেন, যার ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যাতে দেশের মানুষ আস্থার সঙ্গে দেশেই উন্নত চিকিৎসা নিতে পারেন এবং বিদেশে চিকিৎসার প্রবণতা কমে আসে। 

স্কাইটাইমস/টিএম/১১ জুলাই 

বিষয় : প্রধানমন্ত্রী

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জুলাই আন্দোলনে ঢামেক চিকিৎসকদের ভূমিকার প্রশংসায় প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x