সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

৪০০ কোটি টাকা আত্মসাত: জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার

আটক জামায়াতের সাবেক আমির

জামালপুর মাদারগঞ্জ উপজেলায় একটি সমবায় প্রতিষ্ঠানের গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪-এর জামালপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, প্রতারণাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরে প্রতিষ্ঠানটির পরিচালকদের বিরুদ্ধে ওই অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে।

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

স্কাই টাইমস/ এমএ/ ০৬ আগস্ট

বিষয় : জামায়াতে ইসলামী জামায়াত নেতার কেলেঙ্কারি জামায়াত নেতার অর্থ আত্মসাৎ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

৪০০ কোটি টাকা আত্মসাত: জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জামালপুর মাদারগঞ্জ উপজেলায় একটি সমবায় প্রতিষ্ঠানের গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪-এর জামালপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, প্রতারণাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরে প্রতিষ্ঠানটির পরিচালকদের বিরুদ্ধে ওই অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে।

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

স্কাই টাইমস/ এমএ/ ০৬ আগস্ট

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x