মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বেরোবিতে ছাত্রদল-শিবিরের টানা ৫ ঘণ্টার সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

বোরোবি ছাত্রদল ও ছাত্রশিবিরের সংর্ঘষ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং উত্তেজনার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি প্রদর্শনীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং লাঠিসোঁটা ব্যবহারের অভিযোগ ওঠে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত একটি প্রদর্শনীতে কয়েকজন ব্যক্তির ছবি ও বিভিন্ন ব্যানার প্রদর্শন করা হচ্ছিল। এসবের কিছু অংশ সরিয়ে নেওয়ার দাবি জানায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়কে কেন্দ্র করেই দুই সংগঠনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শিবলী সাদিক অভিযোগ করেন, প্রদর্শনী নিয়ে আপত্তি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে তাদের কয়েকজন কর্মী আহত হন। পরবর্তীতে আরও হামলার চেষ্টা হলে তারা আত্মরক্ষার চেষ্টা করেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধবিরোধী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তির ছবি প্রদর্শন করা হয়েছিল। সেগুলো অপসারণের অনুরোধ জানাতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। তার দাবি, পরে ছাত্রশিবিরের কর্মীরা হামলা চালালে তাদেরও কয়েকজন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হবে। পাশাপাশি পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী বলেন, কোনো শিক্ষার্থী যেন সহিংসতার শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সংযম দেখাতে হবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আবেদন করা হলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে কর্মসূচি আয়োজনের সুযোগ দেওয়া হয়।

স্কাই টাইমস / এমএ / ০৪ আগস্ট 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বেরোবিতে ছাত্রদল-শিবিরের টানা ৫ ঘণ্টার সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x