সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সরকারি মেডিকেলে চান্স পেয়েও কেন পড়লেননা গোলাম রাব্বানী?

কন্টেন্ট ক্রিয়েটর গোলাম রব্বানী

শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যঙ্গাত্মক কনটেন্ট বানান গোলাম রাব্বানী, যিনি ‘টুকু দ্য আগলি’ নামে বেশি পরিচিত৷ জানিয়েছেন যে তিনি সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন। তারপর ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনাও করেন। কিন্তু কয়েকমাস পর তাঁর মনে হয়েছে মেডিকেলের পড়াশোনা তাঁর জন্য না। তাই মেডিকেল ছেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বোটানিতে ভর্তি হন।

সম্প্রতি নেক্সাস টেলিভিশনের আরজে কেবরিয়ার একটি পডকাস্টে নিজের শিক্ষাজীবন, কনটেন্ট নির্মাণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

গোলাম রাব্বানী বলেন, মেডিকেলে ভর্তি হওয়ার পর তিনি বুঝতে পারেন, ওই বিষয়টি তার জন্য উপযুক্ত নয়। মেডিকেলের পড়াশোনা তার কাছে অত্যন্ত কঠিন মনে হয়েছিল। পরে দুই মাস পড়ার পর তিনি মেডিকেল ছেড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন।

আলোচনায় তিনি দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থারও সমালোচনা করেন। তার মতে, অনেক শিক্ষার্থী বাস্তব জীবনে প্রয়োগ না বুঝেই শুধু মুখস্থনির্ভর পড়াশোনা করতে বাধ্য হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয় এবং অনেকেই নিজের আগ্রহের বাইরে গিয়ে শুধুমাত্র একটি সনদের জন্য পড়াশোনা চালিয়ে যায়।

তিনি বলেন, তার ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরির পেছনেও এসব ব্যক্তিগত অভিজ্ঞতার বড় ভূমিকা রয়েছে। শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি ও সামাজিক বাস্তবতাকে সহজ ও হাস্যরসাত্মকভাবে মানুষের সামনে তুলে ধরাই তার মূল উদ্দেশ্য।

গোলাম রাব্বানী আরও জানান, চাঁদপুরে বেড়ে ওঠা থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন—সব অভিজ্ঞতাই তাকে বর্তমান অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। নানা ব্যক্তিগত ও একাডেমিক চ্যালেঞ্জের মধ্য দিয়েই তিনি কনটেন্ট নির্মাণকে নিজের পেশা হিসেবে বেছে নেন।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, কেবল কনটেন্ট নির্মাণেই সীমাবদ্ধ থাকতে চান না। ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে যুক্ত হওয়ার স্বপ্ন রয়েছে তার। দর্শকদের জন্য মানসম্মত সিনেমা নির্মাণ এবং একজন পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।

এ ছাড়া পরিবারকে সহযোগিতা করা এবং নিজের সিদ্ধান্তে অটল থাকার গুরুত্বও তুলে ধরেন গোলাম রাব্বানী। তিনি জানান, স্নাতক (অনার্স) শেষ করার পর আর উচ্চশিক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত তিনি সচেতনভাবেই নিয়েছেন।

স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

বিষয় : গোলাম রব্বানী টুকু দ্যা আগলি কন্টেন্ট ক্রিয়েটর মেডিকেলে চান্স পেয়েও জাবিতে ভর্তি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সরকারি মেডিকেলে চান্স পেয়েও কেন পড়লেননা গোলাম রাব্বানী?

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x