সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

স্ত্রীকে ডিভোর্স: দিতে হবে ৬৪৪ মিলিয়ন ডলার

দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এসকে (SK) গ্রুপের চেয়ারম্যান চে তে-ওনকে (Chey Tae-won) তাঁর সাবেক স্ত্রী রো সো-ইয়ংকে (Roh Soh-yeong) ৯৪৪ বিলিয়ন ওন (প্রায় ৬৪৪ মিলিয়ন মার্কিন ডলার) পরিশোধের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এ মামলাকে ‘শতাব্দীর সেরা বিচ্ছেদ’(Divorce of the Century) হিসেবে আখ্যায়িত করেছে।

তবে আদালতের এই অর্থ পরিশোধের নির্দেশ এখনও চূড়ান্ত নয়। ২০২৪ সালে নিম্ন আদালত চে-কে ১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ওন পরিশোধের নির্দেশ দিলেও সর্বশেষ রায়ে সেই অঙ্ক কমিয়ে ৯৪৪ বিলিয়ন ওন নির্ধারণ করা হয়েছে।

চে তে-ওন ও রো সো-ইয়ংয়ের ৩৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে এক দশকেরও বেশি আগে। অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক এবং সেই সম্পর্ক থেকে সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর তাদের দাম্পত্য ভেঙে যায়।

রো সো-ইয়ং দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রো তে-উ এর কন্যা। ২০২৪ সালের শুনানিতে তাঁর আইনজীবীরা দাবি করেছিলেন, চে তে-ওনের ব্যবসায়িক সাফল্যের পেছনে রো তে-উর গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা ছিল। আদালত তখন মনে করেছিল, ১৯৯১ সালে রো তে-উর গোপন তহবিল থেকে চে ৩০ বিলিয়ন ওন পেয়েছিলেন এবং সেই ভিত্তিতে বড় অঙ্কের সম্পদ বণ্টনের নির্দেশ দেওয়া হয়।

তবে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট পরে রায় দেয় যে ওই গোপন তহবিল অবৈধভাবে অর্জিত ছিল। তাই সেটিকে দম্পতির বৈধ যৌথ সম্পদের অংশ হিসেবে গণ্য করা যাবে না। এরপর পুনর্বিবেচনায় ক্ষতিপূরণের পরিমাণ কমানো হয়।

রায়ের প্রতিক্রিয়ায় চে তে-ওনের আইনজীবীরা বলেন,“এই দীর্ঘ আইনি প্রক্রিয়া জনমনে উদ্বেগ সৃষ্টি করায় চেয়ারম্যান দুঃখ প্রকাশ করেছেন। রায়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।”

এসকে গ্রুপ দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ পারিবারিক শিল্পগোষ্ঠী বা চ্যাবল (Chaebol)। ১৯৫৩ সালে একটি টেক্সটাইল কোম্পানি হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি টেলিযোগাযোগ, জ্বালানি, প্রযুক্তি ও সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে।

গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান এসকে হাইনিক্স (SK Hynix) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে ব্যবহৃত উচ্চক্ষমতাসম্পন্ন চিপ উৎপাদনের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক গুরুত্ব অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার মতো কোম্পানিকে চিপ সরবরাহ করে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে রেকর্ড গড়া তালিকাভুক্তির মাধ্যমে আলোচনায় আসে।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে স্যামসাংয়ের পরই এসকে গ্রুপকে দ্বিতীয় বৃহত্তম চ্যাবল হিসেবে বিবেচনা করা হয়। AI প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে এসকে হাইনিক্সের বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা চে তে-ওনের ব্যবসায়িক অবস্থানও আরও শক্তিশালী করেছে।

স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x