সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

পদ না পেয়ে বিএনপি নেতা: সভাপতি পদ কত টাকায় বিক্রি করলেন?

ফেসবুক পোস্টসহ বিএনপি নেতা

পাবনার ঈশ্বরদীতে একটি বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে প্রকাশ্য বিরোধের সৃষ্টি হয়েছে। সভাপতি পদে মনোনয়ন না পাওয়ার পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফের একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তসলিম আরিফ তুষার নির্বাচিত হওয়ার পর শনিবার (১ আগস্ট) শরীফুল ইসলাম শরীফ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

এর পরদিন রোববার (২ আগস্ট) বিকেলে মানিকনগর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা শরীফুল ইসলামের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তারা দাবি করেন, সভাপতি পদ না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শরীফুল ইসলাম আগে বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন। তবে এবার অভিভাবক প্রতিনিধিরা তাকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করেননি। সেই ক্ষোভ থেকেই তিনি অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন বলে তাদের দাবি। এ ধরনের অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না বলেও মন্তব্য করেন তারা।

নেতারা আরও জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জ্যেষ্ঠ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তোলার ঘটনায় শরীফুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান মুকুল, নবনির্বাচিত সভাপতি তসলিম আরিফ তুষার, কৃষক দলের সদস্যসচিব মইনুল হক সরদার এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়নসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ফেসবুক পোস্টে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

বিষয় : বিএনপি পদ বাণিজ্য

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পদ না পেয়ে বিএনপি নেতা: সভাপতি পদ কত টাকায় বিক্রি করলেন?

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x