কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের পর দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ছিল। তবে বিরোধী দলের কর্মসূচি দমনে বলপ্রয়োগের অভিযোগ সেই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করেছে।
রোববার (২ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পুরাতন ভবনের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধিতা স্বাভাবিক বিষয়। কিন্তু বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে প্রশাসনিক বাধা সৃষ্টি করা বা বলপ্রয়োগের মাধ্যমে তা দমনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে তাদের দলীয় কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে নেতাকর্মীদের বহনকারী যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা রাজনৈতিক পরিবেশের জন্য অশনিসংকেত এবং সংশ্লিষ্টদের জন্য নেতিবাচক বার্তা বহন করে বলে মন্তব্য করেন তিনি।
দেবিদ্বার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে আইন অনুযায়ী সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌর কর আদায় করা যেতে পারে। তবে প্রশাসনের অনুমোদন ও নির্ধারিত কর কাঠামোর বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অর্থ আদায় করতে পারবে না।
তিনি আরও বলেন, জিবি বা অন্য কোনো নামে চাঁদাবাজির সুযোগ নেই। আইনবহির্ভূতভাবে অর্থ আদায়ের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
স্কাই টাইমস / এমএ / ০২ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬