হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মান্নান শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার আসামিরা রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুরের আদেশ দেন।
এর আগে গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির নেতা সারজিস আলমসহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনার পর ৩০ জুলাই হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে রোববার অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের আবেদন গ্রহণ করে জামিনের আদেশ দেন।
স্কাই টাইমস / এমএ / ০২ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬