মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভাইরাল ভিডিওর নারীকে ‘দিদি’ বলতেন প্রতিমন্ত্রী ফরহাদ, তিনি ডাকতেন ‘ভাইয়া’

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও কয়েকটি ছবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। ভিডিওতে থাকা এক নারী প্রতিমন্ত্রীকে ‘ভাইয়া’ এবং প্রতিমন্ত্রী ওই নারীকে ‘দিদি’ বলে সম্বোধন করতেন বলে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে।

ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানিয়েছে, তাদের অনুসন্ধানে ভিডিও ও ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে সংগ্রহ করা মূল ছবি, ভিডিও এবং হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটের উচ্চ রেজল্যুশনের কপি একাধিক এআই শনাক্তকারী টুলে পরীক্ষা করা হলেও সেগুলো এআই-নির্মিত বলে কোনো ইঙ্গিত মেলেনি।

দ্য ডিসেন্টের প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওতে থাকা নারী পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাসিন্দা। ছোটবেলায় বাবাকে হারানোর পর তার পড়াশোনার দায়িত্ব ফরহাদ হোসেন আজাদ নিয়েছিলেন বলে প্রতিবেশীদের বরাতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে প্রতিমন্ত্রী ও তার ঘনিষ্ঠ নেতাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে প্রতিপক্ষ এআই প্রযুক্তির সহায়তায় ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়েছে। তবে দ্য ডিসেন্ট সেই দাবি গ্রহণযোগ্য প্রমাণের অভাবে নাকচ করেছে।গত ২৮ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশের পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর পঞ্চগড়, বোদা ও দেবীগঞ্জ এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

 বৃহস্পতিবার (৩০ জুলাই) পাঁচপীর বাজার ও আশপাশের এলাকায় সরেজমিনে তথ্য যাচাইয়ের সময় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, ভিডিওতে থাকা নারী অতীতে প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং বিভিন্ন সময় ঢাকায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎও করেছিলেন। তাদের দাবি, এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে ওই নারী প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন।

একই সঙ্গে কয়েকজন স্থানীয় নেতাকর্মী অভিযোগ করেন, দলীয় নির্দেশ অমান্য করলে পদ হারানো, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া কিংবা কমিটি ভেঙে দেওয়ার ভয় দেখানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বা তার কার্যালয়ের পক্ষ থেকে পৃথক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ভাইরাল ভিডিওর নারীকে ‘দিদি’ বলতেন প্রতিমন্ত্রী ফরহাদ, তিনি ডাকতেন ‘ভাইয়া’

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x