সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

লাল প্রোফাইল ছবির উদ্যোগ তারেক রহমানের পরামর্শে নেওয়া হয়েছিল: ছাত্রদল নেতা

জুলাইয়ে লাল প্রোফাইল

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার ওপর সহিংসতার ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাল রঙের প্রোফাইল ছবি ব্যবহারের উদ্যোগ নিয়ে নতুন তথ্য দিয়েছেন ছাত্রদল নেতা ইরফান আহমেদ ফাহিম।

তার দাবি, তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পরামর্শেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তিনি বলেন, ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে বিষয়টি বাস্তবায়ন করা হয়।

ইরফান আহমেদ ফাহিম আরও জানান, সে সময় আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নিয়মিত যোগাযোগ ছিল। পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতেই আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি এসব বক্তব্যে দাবি করেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ছাত্রদল ও আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের মধ্যে সমন্বয় বজায় ছিল এবং প্রতিবাদ কর্মসূচিগুলোও সেই সমন্বয়ের অংশ হিসেবে পরিচালিত হয়।

স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

লাল প্রোফাইল ছবির উদ্যোগ তারেক রহমানের পরামর্শে নেওয়া হয়েছিল: ছাত্রদল নেতা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x