সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দেশত্যাগের আগে শেখ হাসিনা মোবাইলে যাদের সাথে কথা বলেছিলেন

প্রতীকী ছবি

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ব্যক্তির সঙ্গে টেলিফোন যোগাযোগের তথ্য সামনে এসেছে।  যেখানে দেখা যায়, দেশত্যাগের আগের দিন থেকে শুরু করে ভারত পৌঁছানো পর্যন্ত শেখ হাসিনা রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক ও পারিবারিক পর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন।

প্রকাশিত তথ্যমতে, ৪ আগস্ট দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর তিনি কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন। একটি অডিও কথোপকথনে রাষ্ট্রপতির কাছে যাওয়ার বিষয়টি বিবেচনার পাশাপাশি সেনাপ্রধান পরিস্থিতি সামাল দিতে ২৪ ঘণ্টা সময় চেয়েছেন বলে উল্লেখ করতে শোনা যায়।

এছাড়া ওই রাতেই তৎকালীন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কললিস্ট বিশ্লেষণে আরও দেখা যায়, ৫ আগস্ট ভোর থেকে শেখ হাসিনা ধারাবাহিকভাবে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তাদের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ব্যবসায়ী সালমান এফ রহমানসহ কয়েকজন বেসামরিক ও সামরিক কর্মকর্তা ছিলেন।

এছাড়াও দেশ ছাড়ার আগে তিনি নিজের ব্যক্তিগত কর্মকর্তা, প্রেস উইংয়ের কয়েকজন কর্মকর্তা, নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি এবং পরিবারের সদস্যদের ফোন ব্যবহার করেও যোগাযোগ করেন। একজন সামরিক কর্মকর্তার সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার কথা বলার পাশাপাশি বিমানে ওঠার পরও ওই কর্মকর্তা এবং মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে তার যোগাযোগ হয় বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে তথ্যপ্রযুক্তিবিদ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তানভীর হাসান জোহা বলেন, ৩ আগস্ট থেকেই কয়েকটি নম্বর থেকে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু হয়েছিল। তার দাবি, এসব নম্বর শেখ হাসিনার ব্যক্তিগত নম্বর না হলেও সুনির্দিষ্ট কিছু নম্বরের মাধ্যমে ভারতের সঙ্গে ঘন ঘন যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তিনি আরও অভিযোগ করেন, এ-সংক্রান্ত কিছু কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়নি।

জোহা জানান, বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্তের প্রস্তুতি চলছে।

এদিকে, ভারত পৌঁছানোর পর শেখ হাসিনা দেশটির তিনটি আলাদা নম্বরে যোগাযোগ করেন। বিশ্লেষকদের মতে, ওই সময়কার কল রেকর্ড ও অন্যান্য তথ্য-উপাত্তের পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হলে ৫ আগস্টের ঘটনাপ্রবাহ এবং দেশত্যাগের প্রেক্ষাপট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

স্কাই টাইমস/ এমএ/ ০৬ আগস্ট 

বিষয় : শেখ হাসিনা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দেশত্যাগের আগে শেখ হাসিনা মোবাইলে যাদের সাথে কথা বলেছিলেন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x