সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

৬ আগস্ট দর্শনার্থীদের জন্য খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

দীর্ঘদিনের প্রস্তুতি শেষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক গণভবনে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ আগস্ট থেকে নির্ধারিত প্রক্রিয়ায় দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

এর আগে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনের দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। পরবর্তী সময়ে সাধারণ দর্শনার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন ও টিকিট সংগ্রহ করে জাদুঘরটি ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও অন্যান্য দর্শনার্থীদের জন্য গাইডেড ট্যুরের ব্যবস্থাও রাখা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের কার্যক্রম শুরু হয়। জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, সংশ্লিষ্ট দলিল, আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনার তথ্য সংরক্ষণ করা হয়েছে।

১৭ দশমিক ৬৮ একর আয়তনের গণভবনের ব্যবস্থাপনার দায়িত্ব ২০২৪ সালের ৬ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে ৫ সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার ভবনটিকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় এবং একই বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় এ প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে গণপূর্ত বিভাগ ও জাতীয় জাদুঘরের জন্য মোট ১২৩ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ব্যয় হয়েছে ১১০ কোটি ৯২ লাখ টাকা। অব্যবহৃত ১২ কোটি ৫৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

স্কাই টাইমস / এমএ / ০৪ আগস্ট 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

৬ আগস্ট দর্শনার্থীদের জন্য খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x