উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাকসুদ আলম ||
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার ওপর সহিংসতার ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাল রঙের প্রোফাইল ছবি ব্যবহারের উদ্যোগ নিয়ে নতুন তথ্য দিয়েছেন ছাত্রদল নেতা ইরফান আহমেদ ফাহিম।তার দাবি, তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পরামর্শেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তিনি বলেন, ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে বিষয়টি বাস্তবায়ন করা হয়।ইরফান আহমেদ ফাহিম আরও জানান, সে সময় আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নিয়মিত যোগাযোগ ছিল। পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতেই আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতা করা হয়েছে বলে তিনি দাবি করেন।তিনি এসব বক্তব্যে দাবি করেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ছাত্রদল ও আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের মধ্যে সমন্বয় বজায় ছিল এবং প্রতিবাদ কর্মসূচিগুলোও সেই সমন্বয়ের অংশ হিসেবে পরিচালিত হয়।স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই